Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Tuesday, June 2, 2020

প্রতীক্ষা


শেৱালি ফুলা বাটেৰে তুমি আহিবা বুলি
মই ৰৈ আছিলো
মই ৰৈ আছিলো খিৰিকীৰ কাষত, তোমাৰ প্রতীক্ষাত
মাজনিশা জোন তেতিয়া জ্বলি উঠিছিল
কোনোবাই যেন জুইয়েৰে আগুৰি ধৰিছিল জোনটোক
মই ভয় খাইছিলো
অকলশৰীয়া ভয়ত উচুপি উঠিছিলো
তথাপি ৰৈ আছিলো
তুমি আহিবা বুলি


সময় বৈ গল
আকৌ চাইছিলো চকু মেলি
কোমল জোনালী তেতিয়া বিয়পিছে আকাশত,
মেলি দিয়া চুলিৰ দৰে
ঘুৰি ফুৰা মেঘৰ মাজত
জোনটোৱে বিলাই দিছিল নিজকে
মই প্রতীক্ষাত আছিলো
তোমাৰ কাৰণে নহয়
মই নিজে সাৰ পোৱাৰ প্রতীক্ষাত.....

জননী


সব জননী- প্রস্তাব
রেখে যাচ্ছ সন্তানের কাছে
মুছে নিয়েছ যাপনের লালপাড়, ফুলকারি কাজ
এখন, এই অবেলায় শুধুই শুভ্রসাজ
জড়াও শরীরে


পাখিরা ফিরেছে একে একে
কূটকচালি সেরে
একান্নের ভোগ আজ কতদিন পরে
বেড়ে দেবে ইচ্ছাপত্রে, স্বহাতে৷
অথচ তোমার সিঁথি
মেখে নেয় নিরালা দুপুর কোনও
যেভাবে সবুজ মাঠে
তৃণহীন পথ জাগে পদছাপে,
ধুলোময় একা অন্তরালে৷
ধূসর আতসকাঁচে
অতীত দেখ বারে বারে, মহীরুহ রূপে
শিকড়ের ঝুরোমাটি অতীতময়
হেমন্ত বৈরাগ মেখে নেয়, সব স্বীকৃতি ভুলে।.


পাখিরা আবার যাবে ফিরে
ফসলের ঘ্রাণে
নাভিগ্রন্থিতে বেঁধে পরশসুখ
একলা জ্বালাবে প্রদীপ গর্ভথানে।

যাওয়া


মানুষ তো চলেই যায়
একঘর থেকে অন্যঘরে ।
বারান্দায় পড়ে থাকে প্রগাঢ় প্রচ্ছায়া।
বিকেলের ক্লান্ত রোদে
ঘুঘু চরে বাস্তুভিটেয়,
ভাঙা কলসির কানা
নিভন্ত উনুনের ক্ষত  
ফেলে যাওয়া গেরস্থালির আখ্যান শোনায়
পরিযায়ী পাখিদের।
একদা বিশ্রম্ভালাপের শব্দ
গুঞ্জন তোলে প্রতিধ্বনিময়
জানালার কার্নিশ থেকে
ফিরে যায় অভুক্ত কাক
দূরের নিশানায়।
ফেলে যাওয়া সময় আঁকড়ে ঝোলে
পুরানো ক্যালেন্ডার , মলিন দেওয়ালে।
শুক্লপক্ষের আলো
চুপিসারে ঢুকে আসে ঘরে
মানুষের খোঁজে
তবু, মানুষ তো চলেই যায়।
পাখপাখালির শব্দ নিভে গেলে
সমস্ত আয়না ভেঙে দিয়ে
সব বিভ্রম ভুলিয়ে দিয়ে
সকল খোঁজ অসমাপ্ত রেখে
একঘর থেকে অন্য কোন ঘরে
মানুষ চলেই যায় ।